Category Archives: আউলা কথন

বর্ষণ

ছবি কৃতজ্ঞতাঃ নির্ঝর ভাই, Flickr লিঙ্ক দু’দিন ধরে বর্ষণে সিক্ত এই তিলোত্তমা নগরী। সারামাসের কাঠফাঁটা রৌদ্রের পর চৈত্রের শেষ সপ্তাহের ঝরঝর বর্ষায় সবাই বুঝি খুব আপ্লুত। ফেসবুকে দিনশেষ লগইন করে অর্ধশত বৃষ্টিময় আবেগের সঞ্চারণ আমাকে স্পর্শ করলো। সারাদিন কাঁচেঘেরা কৃত্রিম … Continue reading

Posted in অনুভূতির দর্শন, আউলা কথন, বৃষ্টির দিন | 4 টি মন্তব্য

অবিন্যস্ত বচন

ফিরে ফিরে চাওয়া একটুখানি আলো অন্ধকারের বুকে ইতস্তত আবরণ। এক নতুনের পদার্পণ একটু শূণ্যতা প্রকটতা

Posted in আউলা কথন, কবিতা, নিশীথ প্রলাপ | 4 টি মন্তব্য

আর্তনাদ | ৫

নীল আশার আর্তি কেন অমন হয় বিস্তীর্ণ বর্ষায় ভিজে যায় উদাস দুপুর কেন ফিরে ফিরে যাই তোমার কাছে আমার অসহায় অনুভূতিদের একাকীত্বে আমি বারংবার ভেসে যেতে চেয়েছি নীল সায়রের টানে আমি তোমাতে ঘিরে আবর্তিত হতে চেয়েছি কোন এক বিদগ্ধ সংগীতের … Continue reading

Posted in আউলা কথন, কবিতা | 4 টি মন্তব্য

অনিয়মিত উপাখ্যান

অমন করে নীলাম্বরী পাহাড়ের চূড়ায় যেতে চেয়েছিলাম, চেয়েছিলাম অজস্র কল্পগাঁথায় গড়ে তোলা চাদরের ফুল আঁকতে। হীরন্ময় জগতের আকাঙ্ক্ষায় আটকে থাকা। একটা একটা করে স্বপ্নদের মৃত্যু দেখা। আমি আর কতবার অমন মৃত্যুকে আলিঙ্গন করবো বলতে পারো? যখন সবকিছু ছেড়ে একদম দূর … Continue reading

Posted in আউলা কথন | 2 টি মন্তব্য

একটুখানি উদাস!

আপনাকে কেউ কি কখনো বলেছিলো “দাঁড়াও, আমি আসছি”; তারপর আসেনি? অথবা “তোমাকে আমি একটা চিঠি লিখবো” বলে আর লিখেনি? আমাকে বলেছিল। তারপর যখন আসেনি, আমার স্রেফ একটু উদাস লেগেছে। এর বেশীকিছুই না। যখন আর চিঠিটাও পাইনি, তখনো একটু উদাস লেগেছে। … Continue reading

Posted in আউলা কথন, ব্লগর ব্লগর | 8 টি মন্তব্য

নিদাঘ উপহাস

আমি এখন রাতে অসহায়ের আর্তনাদ শুনি, বুক মুচড়ে ওঠা অশ্রুদের করি উপহাস। মধ্যাহ্নের রোদের কান্নার লোনাজলে শিক্ত হই, রক্তাক্ত আত্মাকে দেখে শ্বদন্ত বিকশিত করি। আমি এখনো চোখের সামনে জ্বলে যেতে দেখি একটা একটা করে বর্ণহীন স্বপ্নমালা। আমি হাতের চামড়ার গন্ধে … Continue reading

Posted in আউলা কথন, কবিতা | 3 টি মন্তব্য

অনিয়ত কথন

আচ্ছা, অভিমানে গলা বন্ধ হয়ে আসার অনুভূতিটা কি সবার হয়? সবাইই কি অভিমান করে? যাকে ভালোবাসিনা, তার প্রতি কি অভিমান করা যায়? অভিমান হলে অমন কষ্ট কষ্ট অনুভূতি হয়ে কেন বুকের ভিতরটায়? কেন যার প্রতি অভিমান তাকে জানাতে অনেক ইচ্ছে … Continue reading

Posted in আউলা কথন, এলোমেলো দিনলিপি | 5 টি মন্তব্য