Category Archives: ব্লগর ব্লগর

তুমি আর আমি

তুমি ভুলে গেলে কি আর আমি ভুলে যাব? আমি ভুলে গেলে কি আর তুমি ভুলে যাবে? আমরা ভুলে গেলেই কি আর সবাই ভুলে যাবে? সবাই ভুলে গেলেও কি আর সব মুছে যাবে?

Posted in ব্লগর ব্লগর | মন্তব্য দিন

শুদ্ধতম দিন : একটি বিক্ষিপ্ত স্মৃতি

জীবনের একটা শুদ্ধতম একটা দিনের কথা মনে পড়লো… প্রচন্ড রোদে তাতিয়ে যাচ্ছে প্রকৃতি। রাজশাহী ক্যাডেট কলেজের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ডাইনিং হলে লাঞ্চ সেরে তারিক হাউসের ১ নাম্বার রুমে ফিরলাম। যোহরের নামাজ আদায় শেষে মসজিদ থেকে গায়ে সাদা পাজামা-পাঞ্জাবীতে ফিরে হাতে দু’টো … Continue reading

Posted in ব্লগর ব্লগর | 2 টি মন্তব্য

মাঝে মাঝে বেঁচে ওঠা

আমারও বড় ইচ্ছে ছিল সৃষ্টিশীল হব, গুছিয়ে রাখব আবেগ অনুভূতিদেরকে শব্দের খামে ভরে। ইচ্ছা ছিল কবিতা সন্ধ্যায় স্নিগ্ধতার কবিতা পড়ে চোখ বন্ধ করে সৃষ্ট শব্দদের অনুভব করার। চাওয়া ছিল জীবনানন্দ, রবিদা আর আল মাহমুদের বই হাতে উদাস মেঘলা বিকেলের কাব্যবিলাস… … Continue reading

Posted in ব্লগর ব্লগর | ১ টি মন্তব্য

গাংচিল

ছবি কৃতজ্ঞতাঃ গুগল। আমার গাংচিল নিয়ে কোন তথ্য লেখার সম্ভাবনা নেই, নেই কোন সাহিত্য লেখারও সম্ভাবনা। তবে, এই শিরোনামটা আগেই ভেবে রেখেছিলাম। যখন গতকাল সেই একশ ফুট উঁচু থেকে জানালার পাশে ডানা মেলে নিরন্তর উড়ে যাওয়া চিলটাকে দেখছিলাম। বহুমুখী চাপের … Continue reading

Posted in ব্লগর ব্লগর | মন্তব্য দিন

অপেক্ষার ধ্বংসাবশেষ

আজ অনেকদিন পর আবার লিখছি। হ্যাঁ, এমন অদ্ভুত ঔদাসিন্যে আমি লিখতে বসিনা অনেকদিন হলো। নিজের সাথেই নিজের যুদ্ধ হয়, অবশেষে নির্বিকার সত্বা জয়ী হয় লেখকসত্ত্বার উপরে। লেখনী পড়ে থাকে মনের চিপায়, তারপর একদিন মনের ঝড়ো হাওয়ায় হারিয়ে যায়। আর নির্বিকার … Continue reading

Posted in আউলা কথন, ব্লগর ব্লগর | 4 টি মন্তব্য

ঘোরলাগা পলকে

ছবি কৃতজ্ঞতাঃ জুবায়ের বিন হায়দার নাভিল, বন্ধুবরেষু গতকাল অফিসে যাবার সময় বাসে উঠে একটা সিট পেলাম — জানালার পাশে। বিশাল জানালায় কোন কাঁচ নেই, হয়ত তা লাগানোর কোন সম্ভাবনাও নেই। কনুইটা জানালার নিচটায় ঠেস দিয়ে গালে হাত দিয়ে বাইরের প্রবল … Continue reading

Posted in ব্লগর ব্লগর | 3 টি মন্তব্য

ক্ষণজন্মা আকাঙ্ক্ষা

মাঝে মাঝে এত বেশি বিধ্বস্ত লাগে, এতটাই exhausted লাগে যে মনে হয় যদি সেইন্ট মার্টিনের জনমানবহীন পাড়ে একটা তাবু নিয়ে অন্তত ক’টা দিন থাকতে পারতাম! এই নাগরিক জীবনের চাপে পিষ্ট হয়ে শরীর-মন খিটখিটে হয়ে শক্ত হয়ে বসে আছি। আমাকে একটু … Continue reading

Posted in ব্লগর ব্লগর | 2 টি মন্তব্য