Category Archives: কবিতা

সভ্যতায় অপলাপ

মাঝে মাঝে সব ভেঙ্গেচুরে ফেলতে ইচ্ছে করে। সমস্ত জঞ্জাল সমস্ত অনিয়ম আর অনৈতিকতার শেকড় উপড়ে দিতে ইচ্ছে করে। মাঝে মাঝে ইচ্ছা করে সমস্ত সুন্দরকে হত্যা করি গলা টিপে সুন্দরকে উপলব্ধির মানবাত্মাই নেই জগতে, ওদের থেকে লাভ কি? মাঝে মাঝে নিজেকে … Continue reading

Posted in আউলা কথন, কবিতা | 3 টি মন্তব্য

সময়ের ভাবনা – ২

ক বৈশাখী ঝড়ো হাওয়ায় অপার্থিব সন্ধ্যায় মোমের আলো জ্বালিয়ে নির্জন ঘরে নিজে আবৃত্তি করে তোমায় শোনাবো বলে লিখেছি ৫১টি শব্দময় কবিতা। ভালোবাসায় গাঁথা প্রতিটি শব্দ অপেক্ষা আর আর্তির জালে বুনে যাওয়া এক একটি বর্ণের আবেগ। যখন সমগ্র সত্ত্বায় ছিলো শূণ্যতার … Continue reading

Posted in উপলব্ধি, কবিতা | মন্তব্য দিন

নিয়তিই সত্য

একটা সময় থাকে যখন খুব আশাবাদী হতে হয়, অনেক কিছু করে ফেলার স্বপ্ন আচ্ছন্ন করে স্বত্ত্বাকে। অনেক অন্ধকারেও আশার আলোকে জ্বলতে দেখি সেই আলো জ্বালিয়ে হৃদয়ে হৃদয়ে জ্বালিয়ে দেয়া হয়। আগুনের পরশমনিকে প্রাণে ছোঁয়ানোর মতন ছুঁয়ে ভালোবাসাদের ছড়িয়ে দিতে পারা … Continue reading

Posted in কবিতা | মন্তব্য দিন

অবিন্যস্ত বচন

ফিরে ফিরে চাওয়া একটুখানি আলো অন্ধকারের বুকে ইতস্তত আবরণ। এক নতুনের পদার্পণ একটু শূণ্যতা প্রকটতা

Posted in আউলা কথন, কবিতা, নিশীথ প্রলাপ | 5 টি মন্তব্য

বিচ্ছিন্ন আবেগ

আর কত লিখবো? ইচ্ছে করে সবগুলো লেখাকে গলা টিপে হত্যা করি। প্রতিটি শব্দকে নখরের আঁচড়ে ফালাফালা করে পঙ্গু করি অনুভূতির আত্মাকে। এ আমার জিঘাংসা, এ আমার অপরিণত ভালোবাসার অভিক্ষেপ। আমি জানি আমি আমার সামনেই বারংবার নতজানু হই। কী হবে এই … Continue reading

Posted in কবিতা | 8 টি মন্তব্য

আর্তনাদ – ৫

নীল আশার আর্তি কেন অমন হয় বিস্তীর্ণ বর্ষায় ভিজে যায় উদাস দুপুর কেন ফিরে ফিরে যাই তোমার কাছে আমার অসহায় অনুভূতিদের একাকীত্বে আমি বারংবার ভেসে যেতে চেয়েছি নীল সায়রের টানে আমি তোমাতে ঘিরে আবর্তিত হতে চেয়েছি কোন এক বিদগ্ধ সংগীতের … Continue reading

Posted in আউলা কথন, কবিতা | 4 টি মন্তব্য

মেঘের সাথে কথা বলা

তুমি শুনেছ কি অগুণতি মানুষের ভীড়ে হেঁটে যাওয়া, এই আমার সংকোচ আর অনভ্যস্ততার গান? আমি নক্ষত্রের মাঝে অভিশাপ হয়ে ফিরি আমি ছায়াপথের মাঝে ছড়িয়ে থাকি কলঙ্ক হয়ে আমি কলুষতায় আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়া আত্মা। আমি কবি নই। আমার হাতে বের হওয়া … Continue reading

Posted in কবিতা | 4 টি মন্তব্য