জন্ম: তিলোত্তমা নগরী ঢাকা তে…
আরবিতে মাহমুদ শব্দের অর্থ প্রশংসিত। মাহমুদ হিসেবেই আমাকে ফর্মাল ভাবে চেনেন সবাই। অন্যদিকে, পরিবারের মানুষগুলো ছেলেবেলা থেকে ফয়সাল নামে ডাকেন। ইন্টারনেট জগতে যেন নাম শুনে সবাই যেন অজস্র ফয়সাল এবং মাহমুদের ভীড়ে আমাকে চিনতে পারেন, তাই আমি হয়েছি– ‘মাহমুদ ফয়সাল’।
আমার ভাবনা, চিন্তা আর অনুভূতিগুলো ছড়িয়ে আছে আমার ব্লগের আনাচে কানাচে। সেটা নিয়ে আর কীইবা বলবো আলাদা করে?
আমি স্রষ্টায় বিশ্বাসী। আমি উপলব্ধি করে দেখেছি, ধর্মে বিশ্বাসী মানুষ কখনই নিজের মনগড়া আচরণ করতে পারেন না, কেননা তারা জবাবদিহিতার ভয় করেন। স্রষ্টা কর্তৃক নির্ধারিত এই ধর্ম কোনদিন পৃথিবীর মানুষদের জন্য ক্ষতিকর হতে পারেনা। মৃত্যুর পরের কথা কি ভুলে গেলে চলে?
আল্লাহ আমাদের সবাইকেই ক্ষমা অর্জনের তৌফিক দান করুন। মৃত্যুর পরের অনন্তকালের জীবনে যেন সুখ পাই সকলে, যেন পাই ক্ষমা আর অবারিত প্রশান্তি। সকলের জন্যই অনন্ত মুক্তির এই প্রার্থনা করি। আমিন।
আমার ইংরেজিতে লেখালেখিঃ Lights and Shadows
আমার ফটোগ্রাফিঃ flickr
আমার টেকি ব্লগঃ Scrapbook of a Tech-intoxicated Life
আমার টুইটার অ্যাকাউন্ট
সর্বশেষ আপডেটঃ ২১ আগস্ট, ২০১০





এত নিষ্ঠাবান একজন blogger খুঁজে পেয়ে ভালো লাগলো… স্কুল-কলেজের শিক্ষা সারা জীবন মেনে চলা মোটেও সহজ ব্যাপার না… (আমি এটা জানি
)
ঈশ্বর তোমার মঙ্গল করুন….
ধন্যবাদ ভাইয়া এত্তো সুন্দর মন্তব্য করার জন্য…
ছেলেবেলার শিক্ষা মেনে চলতে পারি কিনা জানিনা, তবে চেষ্টা করে চলেছি সবসময়…
নিজের সম্পর্কে বলা বেশ কঠিন কাজ!
হুমম। ঠিকই বলেছ ভাইজান …
Dosto ki khobor? anekdin por tor blog a dhuklam.
আমার খবর ভালো আলহামদুলিল্লাহ … হুমম। ব্লগে স্বাগতম