ব্লগ নিয়ে কথা

rainyyyyyy3

ব্লগ শুরুর কথা

কোনকিছু সৃষ্টির মাঝে যে আনন্দ, তা বোধকরি স্রষ্টা মাত্রই অনুধাবন করতে পারে। যেকোন সৃষ্টির মাঝেই নান্দনিকতা রয়েছে যা অনুভব করার ব্যাপার, উপলব্ধির ব্যাপার। এই ব্লগটি খুবই ছোট্ট পরিসরের জিনিস, জানি। কিন্তু সৃষ্টির সেই নান্দনিক সৌন্দর্যখানি উপভোগ করেই কিনা জানিনা, কেন যেন আমার হৃদয়ের অনুভূতিরা আজ বাঁধন-হারা!

অ-নে-ক দিনের স্বপ্ন ছিলো — আমার মনের অব্যক্ত কথাগুলোকে রূপ দেব কোন একটা সুন্দর পরিসরে। কৈশোরে ব্যক্তিগত ডায়েরির পাতায় পাতায় জন্ম নিয়েছিল আমার অনেক সাহিত্যকর্ম। মানের বিচারে হয়ত সেগুলো বিশেষ আহামরি কিছু না, কিন্তু সেগুলো আমার হৃদয় থেকে উৎসারিত! বয়ঃসন্ধিতে শখের বশে যে লেখালেখি শুরু করেছিলাম তা আমার মনের ভেতর চলা ভাবনার ঝড় শান্ত করতে অনেকটাই সাহায্য করত। সেই থেকে লেখালেখি আমার জীবনের একটা অংশ হয়ে গেছে।

আমি মনের কথা জায়গামত কইতে পারিনা — একজন অন্তর্মুখী মানুষ। কত সময় আসে, যখন মনের মাঝে ভাবনার ঝড় বয়ে চলে, অথচ কিছুই বলা হয় না…
তাইতো মনের না বলতে পারা কথাগুলোকে একসাথে করার প্রচেষ্টা নিয়ে, আজ অবধি জীবনে আস্তে আস্তে করে লিখে রাখা আমার গল্প, কবিতা, প্রবন্ধগুলোকে একই স্থানে জায়গা দিতে আমার এই আয়োজন।

আজ আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে আমার জীবনে অনেকদিন ধরে জমে থাকা একটি স্বপ্ন সত্য রূপ পেতে যাচ্ছে। তার দরবারে জানাই অনেক অনেক শুকরিয়া।

এই ব্লগ সৃষ্টিতে আমাকে সাহায্য, উৎসাহ দিয়েছে যারা তাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ জানাই। ব্লগ নির্মাণাধীন সময়ে বন্ধু জিহাদ এর সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছিলাম। কানাডা প্রবাসী রকিব আমার প্রিয় ছোট ভাই এবং একনিষ্ঠ পাঠক। আমার লেখা পড়ার অযোগ্য হলেও সুদূর থেকে এই ছেলেটা নির্বিকারচিত্তে কীভাবে যেন সেইটা পড়ে ফেলে!

এই মূহুর্তে স্মরণ করছি খুব প্রিয় আর কাছের বন্ধুদের– মুশফিক, নোমান এবং আলী কে। যারা ক্যাডেট কলেজ জীবনে বয়ঃসন্ধির কঠিন সময়টায় আমার সুখ-দুঃখের সাথী হয়ে ছিলো এবং আমার লেখালেখির অভ্যাসটিকে ধরে রাখতে যারপরনাই সাহায্য করেছে। তাদের ভালোবাসা, বন্ধুত্বের ঋণ কোনদিন শোধ করতে পারবো না জানি…

একটা সময় ছিল, যখন আমার লেখালেখিগুলো প্রিয় ভাই-বোন-বন্ধুদের নিয়ে গিয়ে দেখাতাম। আজ জীবনের প্রয়োজনে অনেকে প্রিয়মুখগুলোই দূরে দূরে চলে গেছে। ব্লগের বদৌলতে আশা করি, আমার প্রিয় সেই মানুষগুলো আমার লেখা পড়বে আর আমাকে জানাবে তাদেরকে এই আয়োজন সন্তুষ্ট করতে পেরেছে কিনা। সেক্ষেত্রে জানতে পারবো আমার অনুভূতিগুলো আরো কাউকে স্পর্শে করে কিনা… আমার মতো করে আরও কেউ অনুভব করে কিনা……

আমার এই ব্লগের নাম দিয়েছি “আমার স্বপ্নময় জগত“, যেখানে আমার আশৈশব লালিত স্বপ্নগুলো নিয়ে লিখতে পারবো, হৃদয়ের আর্তিগুলো, না-পাওয়া আর ভালোলাগা-মন্দলাগাগুলোকে একত্রিত করে রাখতে পারব! কৈশোর থেকেই নিজ জগতটাকে সাজাতে চাইতাম মনের মতো করে… কিন্তু আফসোস! পার্থিব জগতটাকে হয়ত কখনই মনের মত সাজানো যায়না…
ব্লগের সম্পর্কে বলতে গিয়ে সেকথা ভেবেই বলেছি– “মনের মত করে সাজাতে চেয়েছিলাম“। হয়ত ঠিক মনের মতন হল না, হওয়া সম্ভবও না– কিন্তু যাই-বা হলো, সে আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেছে অনেকখানিই…

যদি আমার এই পরিশ্রম, প্রচেষ্টা কারও মনে খানিকটাও ভালোলাগার উদ্রেক করে, মুগ্ধ করে, অনুভূতি জাগায়– তবে আমার কষ্টটুকু সার্থক হয়েছে বলে ধরে নেবো।

মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তার রাহমাত বর্ষণ করুন আমাদের প্রতি, সমস্ত সৃষ্টিজগতের প্রতি– এ আমার সব সময়ের প্রার্থনা……

২৯ জুন, ২০০৯


ব্লগের অন্যান্য পৃষ্ঠাগুলো

  • ব্লগরোল ও লিংক অবসরে ব্লগ পড়ি আমি। বাংলা ভাষায় যেসব ব্লগার ব্লগিং করেন মোটামুটি নিয়মিত তাদের একটা তালিকা রয়েছে এখানে। সেইসাথে রয়েছে কিছু প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক
  • ব্লগজগতের প্রিয় লেখাগুলোঃ আমার ব্লগজগতের যত প্রিয় লেখা আছে তাদের একসাথে লিংক রেখে দেয়ার চেষ্টা করেছি। বিভিন্ন ব্লগে বিভিন্ন ব্লগারের যেসব লেখা আমার মন ছুয়ে গেছে, তাদের লিংকগুলো রাখার চেষ্টা করেছি এখানে
  • আমার সমস্ত লেখার তালিকাঃ এখানে আমার সমস্ত পুরোনো লেখাগুলো একসাথে করা আছে।
  • আমার প্রিয় বইগুলোঃ আমি অসম্ভব বই পড়ি। ছেলেবেলায় একমাত্র স্বপ্ন দেখার উৎস ছিলো আমার এই বই পড়া। বই পড়তে ভালোবাসি খুব, খুব। আমার অনেক প্রিয় বই আছে, তাদের তালিকা।

DISCLAIMER


This is completely a personal blog and never used in any sort of financial purposes. Photos are used here mostly by the permissions of their owners while copyright is found. Though for any content if anyone complains me with proper authority, it would be removed.

38 Responses to ব্লগ নিয়ে কথা

  1. নিজের নামটা দেখে একটু লজ্জা পেয়েছি, সত্যি বলতে দূরত্বের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে আপন করে নিয়েছেন সে জন্য ভাষায় প্রকাশযোগ্য কৃতজ্ঞতা আমার জানা নেই ভাইয়া। আর হ্যা, আপনার লেখাগুলো পড়ার অযোগ্য- এটা বলে কিন্তু বিনয়ের পরিচয় দিলেন। ভাষাশৈলী আর শব্দের কারুকার্যে আপনার সুদক্ষতার পরিচয় আমরা আগেও পেয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবো।

    • মাহমুদ ফয়সাল says:

      রকিব, হাজার হাজার মাইল দূর থেকে তুমি যেভাবে কথা যোগাযোগ রেখেছ, লেখাগুলো পড়ে যত সুন্দর করে মন্তব্য করেছ, আর যতটা সুন্দর করে “গোধূলী কথন” লিখেছ — এই ব্যাপারগুলো কখন যেন আমাকে যারপরনাই মুগ্ধ করে গেছে। আমি শুধু বিমুগ্ধ হয়ে অনুভব করেছি ভালোলাগা… আল্লাহ আমাদের সবার সহায় হোন।

  2. Nazmul 1916 says:

    Ki re……… moja pailam…….. Tobe lekhagulu porar dhoirjo hocche na…… Actually I need time…… Exam shuru hocche……. Inshullah deshe eshe porbo…… Pandulipi nie ashis shathe kore……… Mone rakish……….

    Bye valo thakis…….

    • মাহমুদ ফয়সাল says:

      বন্ধু, তুই কতদিন পর! হুমম… সময় নিয়ে পড়িস। ভালো লাগলো তোর কমেন্ট দেখে! মনে রাখি সবসময় সত্যি। সাহিত্যের লেখালেখির হাতেখড়ি তো আমার তোর সাথেই !

  3. Mushfiq says:

    থেংকু দোস্ত! পড়িয়া ভাল লাগিলো :)

  4. মাসরুফ হোসেন says:

    গ্রররররররররররররর……আমি এই সাইটের খোঁজ আগে পাইনাই ক্যান?কেনো আমাকে জানানো হয় নাই??মাহমুদ তুই ঢাকায় আইসা নে……কানাডার রকিবের সাথে জ়দাকার মাস্ফ্যু ভাইয়ের নামও যোগ কইরা নে তাড়াতাড়ি…দুইটাই তো গাছ…সমস্যা হবেনা…

    • মাহমুদ says:

      ভাইয়া, আমিতো খোঁজ দিয়েছিলাম! আর তাছাড়া এইটা খুব বেশিদিন হয়ও নাই।
      দেরি হইলেও তো আসলেন… এইটাই আমার জন্য খুশির। এইটা শখের জায়গা। তাই আপনার মত বড় ভাইরা মাঝে মাঝে ঢূঁ মেরে আমার ছাইপাশ পড়ে যাবেন আশা করি। এখানে তো আর আমার মান নিয়ে প্রশ্ন করতে পারবে না কেউ!
      সেইটা ভেবে আনন্দ পাচ্ছি…… :-)

  5. bilash says:

    চমৎকার ব্লগ। কিপ ইট আপ!

    • মাহমুদ says:

      ধন্যবাদ বিলাস ভাইয়া।
      আপনার ব্লগে তো সেইরকম সব অভিজ্ঞতা লিখতে পারেন। আমার সম্বল আমার এই মনটা– কোন গল্প করার প্লট নাই…

  6. rashed says:

    বালক দেখিলাম এবং পড়িলাম। মন্তব্যের শুরুতে বলিতে চাই ঝকঝকে এই জিনিস খান আমার ভাল লেগেছে। এইখানে তোমার লেখা অত্যন্ত সাবলীল লেগেছে আশা করি ভবিষ্যতে তুমি এই ধারাবাহিকতা ধরে রাখবে।

    সিরিকাস ভঙ্গিতে আর বেশী কিছু লিখতে পারছি না তাই আমার মত কইরা বলি, আরে দোস্ত এত কিছু আবার কখন ঘটাইলা? আরে আমার কথায় এত মাইন্ড করার কিছু নাই আমি হইলাম আবজাব পাঠক যা খুশি তাই কই। তাই লিখে যাও নিজের ইচ্ছায় নিজের খুশিতে, আসুক যত দুঃখ জমতে দিও না মনে কোন মেঘ। তাই ব্লগর ব্লগর, গল্প, কবিতা যা খুশি লিখতে থাক।

    • মাহমুদ says:

      হুমম…
      দোস্ত, তোর ভালো লেগেছে জেনে খুশি হলাম।

      আমি তো এই ব্লগটাতে এই জন্যোই নিজের মনের মত করে লিখবো বলে আয়োজন করেছি… পাঠক হিসেবে তোর মত একজন পেলে আমি বর্তে যাবো বন্ধু !

  7. ব্লগটা খুব ভাল বানাইছস। শুভ কামনা… যাই কবিতা পড়ি গিয়া, আল মাহমুদের কবিতা

    • মাহমুদ says:

      বন্ধু
      আল মাহমুদের আরো কয়েকটা সুন্দর কবিতা দেখতে পেলাম…
      দারুণ শব্দভাণ্ডার…শব্দচয়ণ… সুন্দর! ভালোলাগার মতো কবি।

  8. Ashequl Alam Maruf says:

    An awesome creation!!!

  9. Nazmul says:

    dosto amar al mahmud er boita k jani nia ar ferot dey nai……….

  10. m@q says:

    এক কথায় চমৎকার! যদিও আমি কবিতা জিনিসটাকে ভয় পাই (বেশিরভাগ সময়ই আমি কবিতার আসল ভাবটা ধরতে পারিনা :D ). ব্লগস্ফিয়ারে বাংলা ব্লগ দেখলে এক ধরনের আশ্চর্য রকম ভালো লাগে। কিপ ইট আপ!!

  11. বলা যায়, ছোট বেলাতেই বাবা মার সাথে দেশ ছেড়ে হলাম প্রবাসী। বাংলার পড়াশোনা একেবারেই কম। সাহিত্য চর্চা আর বাংলা লেখালেখির সময়ই পাইনি। জীবনে একটাই আফসোস বাংলা বেশী পড়তে পারিনি। আর সেই কারণেই গল্প কবিতা লেখা থেকে দুরে থাকি।
    বাংলা কবিতা ও দারুণ দারুণ গল্প পড়তে হলে ছুটে আসি এই ব্লগে।

    মাহমুদ ভাই দারুণ লিখেন আপনি, চালিয়ে যান।

    • Mahmud says:

      হিমেল ভাইয়া,
      আমি আপনার ব্লগেই প্রথম নিয়মিত যাওয়া শুরু করেছিলাম, দেখতাম কীভাবে লেখালেখি করেন আপনি… এখনও করি।
      আমার লেখাগুলো ভালো লাগে জেনে খুশি লাগছে।
      ধন্যবাদ।

  12. nafsadh says:

    চল্‌ছে চলুক্‌ যাত্রাবাড়ি…
    সুন্দর চল্‌ছে তোর মনের আর মননের, ভাবের আর ভাবনার প্রকাশ; শুনিয়ে যা, বলে যা… আমরা আছি অপেক্ষায়

    • Mahmud says:

      দারুণ সুন্দর করে বলেছিস বন্ধু!
      আমি শুধু আমার মনের একান্ত কথাগুলো এখানে বলি, যার জন্য কোন যুক্তির মানদন্ড থাকা উচিৎ নয়– এমন কিছু কথা…
      অপেক্ষার পালা দীর্ঘায়িত হবে না আশা রাখি…

  13. মাহমুদ ভাই,
    সালাম। জটিল একটা ব্লগ বানিয়েছেন। অনেক ধন্যবাদ।
    আরো ভালো কবিতা লিখুন। কবিতাকে ভালো বাসুন।
    শুভকামনা রইল।
    সাইফ বরকতুল্লাহ

  14. তোমার ব্লগ টা আমার ব্যাপক পছন্দ হইসে! চালিয়ে যাও।

  15. LonelY Cloud says:

    এই থিমটা অনেক জোশ হইসে। ভালো লাগতেসে ব্যাপক। (Y)

    • একলা মেঘের দিনলিপি এখন দেখি ছড়ালিপি হয়ে গেছে! ডে ড্রিম ও আমার খুব প্রিয় থিম। তারপরেই এই ভিজিল্যান্স এর স্থান আমার মনে… অনেকদিন পর এই ব্লগে দেখলাম! ইদানিং তেমন একটা দেখি না…

  16. tusindreams says:

    মাহমুদ ভাই আপনার ব্লগটা পড়ে অনেক ভাল লাগল…….
    আপনার লেখার হাত দারুন। চালিয়ে যান…
    ভাল থাকবেন। সময় পেলে আমার ব্লগে একটা টু মেরে যাইয়েন….
    http://www.tusin.wordpress.com

  17. rafiad says:

    very good haria jao apon jogote er majei anondo ar kothao ato anondo nei.keep it up.

  18. jakirseu says:

    আপনার ব্লগ টা অনেক ভালো লাগলো। আর লেখার কথা কি বলব? অসাধারন। ধন্যবাদ আপনাকে। আমাদের ব্লগে স্বাগতম।

  19. T.R.Nayan says:

    মাহমুদ ভাই, খুবই ভাল লেগেছে আপনার ব্লগটি । আপনার লিখা পড়লে মনের অজান্তেই ভাললেগে যায় । দারুন লেখেন আপনি । (May Allah help you)

  20. অজানা আমি says:

    আপনার ব্লগটা অনেক সুন্দর। সবার কম-বেশী অনুভূতি থাকে কিন্তু সবাই সঠিকভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু আপনি ঠিকই পারছেন এবং পারবেন। চমৎকার আপনার অনুভূতি গুলো। অনেক অনেক সুন্দর। তবে, আপনার লিখাগুলো বেশীর ভাগ নষ্টালজিক। তাই আরও বেশী ভালো লাগে।

    চমৎকার থাকুন প্রতিনিয়ত।
    অনেক অনেক শুভেচ্ছা। :)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s