একটা সময় থাকে যখন খুব আশাবাদী হতে হয়,
অনেক কিছু করে ফেলার স্বপ্ন আচ্ছন্ন করে স্বত্ত্বাকে।
অনেক অন্ধকারেও আশার আলোকে জ্বলতে দেখি
সেই আলো জ্বালিয়ে হৃদয়ে হৃদয়ে জ্বালিয়ে দেয়া হয়।
আগুনের পরশমনিকে প্রাণে ছোঁয়ানোর মতন ছুঁয়ে
ভালোবাসাদের ছড়িয়ে দিতে পারা যায় অবলীলায়।
এরপর একটা সত্য সময় আসে, যে সময় অন্যরকম!
ন্যাড়া বাস্তবতাকে টেনে অনাচ্ছাদিত করে দেয়।
তিলতিল করে গড়ে তোলা ভীত স্বপ্নগুলোকে আক্রান্ত করে
হিড়হিড় করে টেনে বের করে আশার খোলস থেকে।
এরপর একটা একটা করে তাদের শংকাকে সত্য প্রমাণ করে
বিবশ হয়ে তাই স্বপ্নেরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে যায়।
এমন অজস্র স্বপ্নকে চিনি, যারা পক্ষাঘাতে পড়েও জানে
তারা সত্য হতে পারতো যদি সময় আর স্থানগুলো বদলে যেতো।
এমন অনেক অনুভূতিদের চিনি, নিজেদের মেলাতে পারলে
হয়ত তারা অর্জন করতো অজস্র সম্মান আর উদার আমন্ত্রণ।
আমি এমন অনুভূতিদেরকেই চিনি, দিনশেষে নিজের কাছে তারা
নতজানু ক্ষমাভিক্ষা চায় বিব্রত সত্ত্বার আর বিক্ষুব্ধ নিয়তির কাছে।
তবে সত্যই জয়ী হয়, বিবর্ণ হওয়া স্বপ্নের মৃত্যুতে।
আশাবাদ বলে কিছু নেই, নৈরাশ্যও নির্বোধের কাজ।
কেবল নিয়তিই সত্য, কেবল পরিহাসেরাই বাস্তব।
ছবিঃ কক্সবাজার সমুদ্র সৈকত





