ফিরে ফিরে চাওয়া
একটুখানি আলো
অন্ধকারের বুকে
ইতস্তত আবরণ।
এক নতুনের পদার্পণ
একটু শূণ্যতা
প্রকটতা
ইতস্তত অস্বস্তি
অবিশ্রান্ত অভিক্ষেপ
নিরত অস্থিরতা
অরণ্যচারী আত্মা
ভীষণ অপরিমেয়
রিক্ততা
লাল আকাশের আভা
উত্তপ্ত জগতের শঙ্কা
নিরুদ্বিগ্ন থেকে গ্লানিময়
ক্লান্তির অর্বুদ।
ভেসে যাই তাই
বিক্ষিপ্ত চেতনায়
* * * *
[রাতজাগা প্রলাপ]
মধ্যরাত্রি
১৪ মার্চ, ২০১২





অর্বুদ শব্দের অর্থ কী?
অর্বুদ মানে টিউমার।
অর্বুদ মানে দেখেছিলাম, এক বিলিয়ন এবং আরেকটা অর্থ ফোঁড়া।
আসলে এই লেখাটা যখন লিখেছিলাম তখন চিন্তাভাবনার উর্ধে ছিলাম। মাথা এলোমেলো ছিলো। শব্দটার অনুভূতি হয়ত কিছু ছিলো, সেটা এমনিতেই ব্যবহার করেছি। আল মাহমুদের কবিতায় পড়েছিলাম অর্বুদ শব্দটি সম্ভবত
কবির চিন্তা ভাবনার উর্ধে থাকা সাহিত্য কর্মও মাঝে মাঝে পাঠক কে ভাবায়। ধন্যবাদ আপনাকে।
অপলাপ ভালো লাগলো
প্রলাপগুলো অজানা কোন সিকোয়েসন্সের র্যান্ডম সংখ্যা যেনো
অবিন্যস্ত কিন্তু সুসংহত
ভালো লাগলো
একটু অন্যরকম
তোর লেখাও নানান মাত্রা পাচ্ছে
অভিনন্দন