আজ অনেকদিন পর এলাম ব্লগে। আসলে হলে ফিরে এলাম বলেই ব্লগে এলাম!
ক’দিন আগে বাসায় গিয়েছিলাম… অনির্দিষ্ট একটা সময় কাটাতে মনের জোর অর্জনের জন্য বাসায় যাওয়া খুব দরকার ছিলো… ২৫ জানুয়ারিতে শুরু হবার কথা ছিলো যেই পরীক্ষার, সেইটা ২৫ ফেব্রুয়ারিতেও হবে কিনা সেইটা এখন একটা প্রশ্ন। ৮ ফেব্রুয়ারির একাডেমিক কাউন্সিলের মিটিং-এর পর সেটা জানা যাবে… আমি গতকাল রাতেই চলে এসেছি হলে, আমার সেই প্রিয় কম্পিউটারের সামনে
এই জায়গাটা আমার অনেক পছন্দের। এই রুম, এই হল, এই কম্পিউটার, এই ব্লগ, এই ইন্টারনেট… আহা!! কী দারুণ!!
অনেকদিন পর আবার ফিরলাম ব্লগে। এইবার বেশ আঁটঘাট বেঁধেই… আমি আবিষ্কার করলাম আমি একজন নেশাক্রান্ত ব্যক্তি… সেই নেশার ব্যাপারটা উপলব্ধি করেছি বাসায় গিয়ে। এই নেশা হইলো “ইন্টারনেট”। এইটা ছাড়া নিজেকে ভীষণ একা একা লাগে। আমার ব্লগে আমার প্রিয় অনেকগুলো মানুষ নিয়মিত আসেন, খবর নেন… এই জিনিসটা আমাকে ঋণী করে দেয়। মনে হয় যেন বেঁচে থাকার একটা অর্থ আছে কেননা ভার্চুয়ালি হলেও অনেকগুলো মানুষ আমাকে স্মরণ করেন! অবশ্য রিয়েল জগতেও আল্লাহর রহমতে আমার অনেক অনেক শুভাকাঙ্খী আছেন যারা আমাকে একটু হলেও ভালোবাসেন! বেঁচে থাকা অনেক সময়েই সুন্দর!!
আকাশলীনাপু, শাহরিনা, ফারজানা আপু, রনি, নুশেরাপু, হিমেল ভাই, অভ্রনীল… রিজভী, ইমরান, তাহাজ্জাত, রিজেল, সাধসহ আরো কত্ত কত্ত মানুষ যে আমাকে কৃতজ্ঞ করে রেখেছেন আমার ছাইপাশ লেখাগুলো পড়ে– তা আমি তাদের ভাষায় বুঝাতে পারবো না! অনেক অনেক ধন্যবাদ শুধু। নিজের ভাবনাগুলোকে স্থান দেয়ার জন্য এই ব্লগে এসেছিলাম– এলোমেলো হবে এটাই স্বাভাবিক। কিন্তু পাঠক পেয়ে যাওয়া খুব আনন্দকরই বটে!
আরো পড়ুন…
(যারা ভালো, সুন্দর, স্বাভাবিক লেখা পড়তে চান, তারা এই লেখার মাঝে ঢুকবেন না দয়া করে… এই লেখা একদম যাচ্ছেতাই করে লেখা, বিকারগ্রস্ত মনের শব্দাবলী…)
আবার লিখতে বসলাম বেশ কিছুদিন পর। হয়ত এর মাঝেই লিখতে পারতাম, কিন্তু হয়ে উঠেনি। একটা জড়তা ছিলো। তা হলো– আমি যদি হাবিজাবি লিখি, তবে লোকে কী না কি যে ভাবে! পরে আজ ভেবেচিন্তে সেই সংশয় কাটিয়ে ফিরে এলাম লিখতে। আরে ভাই, আমি যদি বেঁচেই না থাকতে পারি সুন্দর করে, তবে কীইবা হবে এই কে কী ভাববে হিসেব করে? আমার জীবন, যেভাবে কাটছে সেটাই মূল কথা…
আরো পড়ুন…
আজ হঠাৎ খুব মন খারাপ নিয়ে ঘুম ভাঙলো। পরীক্ষার আর মাত্র ৮ দিন বাকী, তেমন পড়াও হয়নি। এরকম অবস্থায় মন খারাপ প্রশ্রয় দেয়া অত্যন্ত বোকামি। এছাড়া আমি জানি, যেই কারণে মন খারাপ, সেই কারণ একসময় ঠিক হয়ে যাবে, কিন্তু জীবনের প্রাপ্তির খাতা থেকে যা হারিয়ে যাবে, তা আর কোনদিন ফেরত পাবো না…
জীবনটাই তো এমন! অনেক পাওয়া আর না পাওয়া দিয়ে ঘেরা… অনেক তৃপ্তি আর অতৃপ্তি মাখানো… তাকে তো আপন করে নিলে চলেনা! তাকে সাথে করে চলতে হতে হয়। এলোমেলো হয়ে গেলেও প্রস্তুত হতে হবে অনন্তের জন্য… সেটাতে ভুলে গেলে চলবেই না!
একটা কথা শুনেছিলাম, মেজ ভাইয়ার কাছে। ভাইয়া যেন অন্য কোন একটা রেফারেন্সে বলেছিলো, মনে নেই… কথাটা এরকমঃ
জীবনে যা ঘটেছে, তা ভালো হয়েছে। যা হচ্ছে, তা-ও ভালো হচ্ছে। আর ভবিষ্যতে যা ঘটবে, তা-ও ভালোই হবে।
এটাই জীবন… কত কিছু ঘটে যাবে! মনে হবে যেন বাঁধন-ছেঁড়া কষ্ট… কিন্তু সেটাকে গ্রহণ করে নিতে হবে। গতকাল এক আপুর মৃত্যুর খবর পেলাম যিনি দু’সন্তান রেখে গেছেন এই পৃথিবীতে। একজন দু’বছর, আরেকজন সাত মাস… তিনি কি কখনো জানতে পেরেছিলেন এভাবে এসময়েই মৃত্যুকে আলিঙ্গন করতে হবে? কখনো ভাবেন নি হয়ত… বছর তিন-চার আগে হয়েছিলো তার বিয়ে… হয়ত জীবনের অনেক অনেক স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে… ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের আদরেরে মর্ম বুঝলোনা আর এই জীবনে…
জীবন কতনা অদ্ভূত! কখনও কত নির্মম!
আমাদের জীবনটাই যে এমন! কেউ তো জানিনা আমার যতি চিহ্ন কোথায়… কী নিয়ে দুঃখ করবো আমি? আজ হয়ত আমি অনেক সুখী, যদি আজই চলে যেতে হয় এই জগত ছেড়ে, তবে আমি কি প্রস্তুত যাওয়ার জন্য? আমি যতটুকু সুখে আছি, অনেকেই তো তার চাইতে খারাপ আছেন, তাইনা?
আরো পড়ুন…
গান শুনছি… এরকম একটানা গানের উপর পোস্ট দেখে মনে হতে পারে যে আমি সারাদিন গানের উপর আছি। এরকম না ব্যাপারটা… আবার একদম ফেলে দেয়ার মতন না।
অসাধারণ কিছু গান শুনছি বলেই হয়ত একদম শেয়ার করে ফেলছি সবার সাথে…
পি,এল এলেই মন এমনিতেই উদাস, বিমর্ষ আর বিষন্ন থাকে সাধারণতঃ সবসময়। তার উপর যখন এরকম অদ্ভূত সুন্দর লিরিক সম্পন্ন গান সামনে হাজির হয়… কিচ্ছু করার থাকেনা!
আমি শুধুই অবাক হয়ে শুনে গেলাম হৃদয়ের গভীরে স্পর্শ করে যাওয়া গানের কথাগুলো… অসাধারণ!! দারুণ দারুণ!! কিছু কিছু গানের কথা এত আপন আপন বলে বোধ হয়ে কেন? কেন এত গভীর হাহাকার লাগে সুরের মূর্ছনায়……
আরো পড়ুন…
গতকাল থেকে একটা গান আমি বারবার বারবার শুনছি… রিপিট দিয়ে কানে হেডফোন লাগিয়ে কাজ করছি… খুব ভালো লাগছে এই গানটা শুনতে… জানিনা কে গেয়েছে, আসলে জানতে চাওয়ার চেষ্টাও করিনি। এই গানটা আগেও শুনেই ভালো লেগেছিলো। হলে LAN থেকে গানটা পেলাম… শুধু acoustic গিটারে গাওয়া এই গানটার গায়ক ছেলেটার গলা খুউব মিষ্টি। লিরিক টাও অদ্ভূত সুন্দর লাগলো…অনেক রোমান্টিক!
আমার অনেক ভালোলাগা গানগুলো আমি মোহ-মোহ ভাব কমানোর জন্য বেশি করে শুনি যাতে fascination কমে যায়। তাহলে আর বেশি বেশি গান শোনা লাগে না।
আমি গান খুব কম শুনি বলেই নিজের জন্য এই বটিকা আবিষ্কার করেছি!
ভাবলাম, গানের কথাগুলো সবার সাথে শেয়ার করি… হয়ত ভালো লেগে যেতেও পারে… গানটার লিংক দিতে পারলাম না… মূলতঃ নিকষ কালো এই আঁধারে…… বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে — এই অংশটুকু বেশি ভালো লেগেছে।
আরো পড়ুন…





